Friday, June 14, 2013

মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে ঋণসুবিধা


পুনঃ অর্থায়নের সুবিধা পাবে পোলট্রি ডেইরি
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১২-০৮-২০১২
কৃষিভিত্তিক শিল্প খাত হওয়ার পরও পোলট্রি ডেইরি শিল্প খাত দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণসুবিধা পেত না তবে এখন থেকে এই শিল্প খাত দুটি মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে এই ঋণসুবিধা পাবে
লক্ষ্যেকৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন স্কিমসংক্রান্ত সার্কুলারে সংশোধনী এনেছে বাংলাদেশ ব্যাংক সংশোধনীতে পোলট্রি ডেইরি শিল্প খাতকে এই স্কিমের আওতাভুক্ত করা হয়
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরীর সই করা সার্কুলারে এসব তথ্য জানানো হয় গত ৩১ জুলাই সার্কুলারটি জারি করে বাংলাদেশ ব্যাংক দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে তা পাঠানো হয়েছে
বাংলাদেশ ব্যাংক কৃষিভিত্তিক শিল্পের একটি তালিকাও প্রকাশ করেছে তাতে যেসব কৃষিভিত্তিক শিল্প খাত অন্তর্ভুক্ত সেগুলো হলো: ফল থেকে প্রক্রিয়াজাত খাদ্য (জ্যাম, জেলি, জুস, আচার, শরবত, সিরাপ) উৎপাদনকরী শিল্প; বিভিন্ন ধরনের শাকসবজি, ডাল ফল (টমেটো, আম, পেয়ারা, আখ, কাঁঠাল, লিচু, আনারস, নারকেল) প্রক্রিয়াজাতকরণ; ব্রেড অ্যান্ড বিস্কুট, সেমাই, লাচ্ছা, চানাচুর, নুডল্স ইত্যাদি প্রস্তুতকরণ; আটা, ময়দা, সুজি প্রস্তুতকরণ; মাশরুম স্পিরুলিনা প্রক্রিয়াজাতকরণ; স্টার্চ, গ্লুকোজ, ডেক্সট্রোজ অন্যান্য স্টার্চ পণ্য উৎপাদনকারী শিল্প; দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ (দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট, দধি); আলু থেকে প্রক্রিয়াজাত খাদ্য (চিপস, পটেটো ফ্লেক্স, স্টারস্) উৎপাদনকারী শিল্প; বিভিন্ন ধরনের গুঁড়া মসলা উৎপাদনকারী শিল্প; ভোজ্যতেল পরিশোধন হাইড্রোজিনেশন শিল্প; লবণ প্রক্রিয়াজাতকরণ শিল্প; চিংড়ি অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ হিমায়িতকরণ; হারবাল ভেষজ কসমেটিকস প্রস্তুতকারী শিল্প; ইউনানি, আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী শিল্প; হাঁস, মুরগি গবাদিপশু এবং মাছের জন্য সুষম খাদ্য প্রস্তুতকারী শিল্প; বীজ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ; পাটজাতদ্রব্য প্রস্তুতকরণ (দড়ি, সুতা, চট, থলে, কার্পেট, পাটের স্যান্ডেল); রেশন বস্ত্র উৎপাদনকারী; কৃষিজাতপণ্য উৎপাদনে সহায়ক যন্ত্রশিল্প স্থাপন মেরামত; চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি প্রস্তুতকরণ; সুগন্ধি চাল; চা প্রক্রিয়াজাতকরণ শিল্প; নারকেল তেল প্রস্তুতকারী শিল্প (যদি দেশীয় নারকেল থেকে সংগ্রহ করা কপরা ব্যবহার করা হয়); রাবার টেপ, লাক্ষা প্রক্রিয়াজাতকরণ; হিমাগার (কৃষকদের উৎপাদিত খাবার আলু বীজ আলু, ফল, শাকসবজি প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ); কাঠ, বাঁশ বেতের আসবাব তৈরি কিংবা উৎপাদন (কুটিরশিল্প ছাড়া); ফুল সংরক্ষণ রপ্তানিকারক প্রতিষ্ঠান; মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান; জৈব সার, মিশ্র সার, গুটি ইউরিয়া ইত্যাদি তৈরি; বায়োপেস্টিসাইড, নিম উৎপাদিত পেস্টিসাইড ইত্যাদি তৈরি; মৌমাছির চাষ মধু তৈরির প্রকল্প; রাবারজাত দ্রব্য তৈরির প্রকল্প; পার্টিকেল বোর্ড; সরিষার তেল প্রস্তুতকারী শিল্প (যদি দেশীয় সরিষা ব্যবহার করা হয়); ধানের তুষ, পোলট্রি গরুর গোবর থেকে বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং চালের কুঁড়া থেকে ভোজ্যতেল উৎপাদনশিল্প তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে পোলট্রি ডেইরি

No comments:

Post a Comment